Friday 20 November, 2026

For Advertisement

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে গ্রেপ্তার ৫৮৭

25 July, 2021 9:16:44

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের পর শুরু হওয়া দ্বিতীয় দফার কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রবিবার রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিধিনিষেধ না মানায় এদিন গ্রেপ্তারের পাশাপাশি দুই শতাধিক ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এই তথ্য জানান।

পুলিশ কর্মকর্তা বলেন, জরুরি প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করেছেন।

এদিকে ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে দেশে চলছে কঠোর বিধিনিষেধ। তবে ঈদুল আজহা উপলক্ষে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। ২৩ জুলাই শুক্রবার থেকে পুনরায় শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ, যা চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore