For Advertisement
কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ঢাকায় গ্রেপ্তার ৪০৩
বিরতি দিয়ে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের প্রথম দিনে শুক্রবার সক্রিয় ছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদিন রাজধানীর আট বিভাগের বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে বাসার বাইরে বের হওয়ায় ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
ইফতেখায়রুল ইসলাম জানান, সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের শুরু থেকে মাঠে তৎপর ছিল ডিএমপি পুলিশের সব কটি বিভাগ। ডিএমপির পক্ষ থেকে রাজধানীজুড়ে বিধি নিষধে বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও চেকপোস্ট পরিচালনা করা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, প্রথম দিনে অপ্রয়োজনে বাসার বাইরে বের হওয়ায় ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই কারণে বাসার বাইরে বের হওয়ায় ২০৩ জনকে জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বিধিনিষেধ উপেক্ষা করে গাড়ি বের করায় ৪৪১টি গাড়িকে জরিমানা করেছে ডিএমপি পুলিশের ট্রাফিক বিভাগ। ৪৪১টি গাড়ি থেকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।
আট দিন শিথিল থাকার পর করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore