For Advertisement
ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ (২২ জুলাই)। আজও সারাদেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় পশু কোরবানি দিতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর দক্ষিণ বনশ্রী, মাদারটেক, বাসাবো, খিলগাঁও, গোড়ান, মালিবাগ ও পূর্ব রামপুরা এলাকা ঘুরে কিছু কিছু জায়গায় গরু ও ছাগল কোরবানি দিতে দেখা গেছে।
ঈদের দিনে যারা বিভিন্ন কারণে পশু কোরবানি দিতে পারেননি তারাই দ্বিতীয় দিনটিকে বেছে নিয়েছেন। বিশেষ করে কসাই না পাওয়া ও বিভিন্ন সমস্যার কারণে দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন তারা। কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপে ঈদের দিন করতে না পারায় দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।
ঈদের দিনের ঝামেলা এড়াতেই আজ কোরবানি দিচ্ছি বলে জানালেন কাজীপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতিবছরই আমি ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেই। শুধু আমি নই, আমার আত্মীয় স্বজনরাও একটু ঝামেলা এড়াতেই দ্বিতীয় দিন কোরবানি দিয়ে থাকে।’
ঈদের দিন পশু কোরবানির রীতি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেকেই পশু কোরবানি দিয়ে থাকেন। তবে তা ঈদের দিনের তুলনায় অনেক কম।
দ্বিতীয় দিন সকালে যারা পশু কোরবানি দিচ্ছেন তাদের বর্জ্য অপসারণের জন্যও কাজ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তবে অনেকে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করছেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore