Friday 20 November, 2026

For Advertisement

গুলশানে ফ্ল্যাট থেকে মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার

17 July, 2021 6:02:45

রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি ফ্ল্যাট থেকে মালয়েশিয়া পড়ুয়া এক মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফারিয়া হায়দার। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ফারিয়ার বাবা আলম হায়দার জানান, গতরাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ফারিয়া। সকালে ঘুম থেকে উঠে মেয়েকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন তিনি। দ্রুত সেখানে থেকে নামিয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।

আলম হায়দার আরও বলেন, ফারিয়া মালয়েশিয়ার একটি মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্রী। করোনার কারণে দেশে আসেন তিনি। বাসা থেকে অনলাইন ক্লাসে অংশ নিতেন ফারিয়া।

ফারিয়া মৃত্যু নিয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও আলম হায়দারের ধারণা তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে ওই মেডিকেল ছাত্রী আত্মহত্যা করতে পারেন তা জানাননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore