Friday 20 November, 2026

For Advertisement

বিদেশি অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

13 July, 2021 10:35:27

বিদেশি অস্ত্রসহ রাজধানীর শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মুশফিকুর রহমান উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে শেরেবাংলা নগরের শাপলা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মুশফিকুর নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে।
মোজাম্মেল হোসেন আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মুশফিকুর একটি রাজনৈতিক দলের সদস্য। তবে আইনের চোখে তিনি একজন অপরাধী। অপরাধী হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore