Friday 20 November, 2026

For Advertisement

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

6 June, 2021 10:10:19

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত ছিলেন। আর চারজনের করোনা উপসর্গ ছিল। মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জের।

শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জের। বাকি তিনজনের একজন রাজশাহীর, একজন নাটোরের এবং একজন চুয়াডাঙ্গার।

রামেকের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। এর মধ্যে আটজন চাঁপাইনবাবগঞ্জের, ১৮ জন রাজশাহীর, তিনজন নওগাঁর ও একজন নাটোরের। তাদের নিয়ে হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৩৫ জন।

গত ২৪ মে রামেকের করোনা ইউনিটে ১০ জন মারা যান। এছাড়া ২৫ মে চারজন, ২৬ মে চারজন, ২৭ মে চারজন, ২৮ মে ৯ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে চারজন, ১ জুন সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন ৯ জন, ৪ জুন সর্বোচ্চ ১৬ জন এবং ৫ জুন আটজন মারা গেছেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore