Friday 20 November, 2026

For Advertisement

মানহানির পাঁচ মামলায় খালাস খালেদা জিয়া

3 September, 2024 12:45:57

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানহানির পাঁচটি মামলায় খালাস পেয়েছেন। জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুয়া জন্মদিনসহ মানহানির পাঁচটি মামলা করেছিলেন।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক পাঁচ মামলায় খালেদা জিয়াকে খালাস দেন।

এদিন আদালতে খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মাসুদ আহমেদ তালুকদার বলেন, “চার বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম জিয়া।”

এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত নাইকো দুর্নীতি মামলার শুনানি ৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন বলে জানান আইনজীবী।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore