For Advertisement
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু সোমবার
সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে দেশটিতে রোজা পালন শুরু হবে।
আরব নিউজ জানিয়েছে, রবিবার সূর্যাস্তের পর দেশটির আকাশে চাঁদ দেখা গেছে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে রবিবার প্রথম তারাবিহ অনুষ্ঠিত হবে।
প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।
এসব দেশের সরকারের ইসলাম বিষয়ক দপ্তর আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে। আরও যেসব দেশ তারিখ ঘোষণা করেছে সেগুলো হলো— ব্রনাই, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। এসব দেশে রবিবার সূর্য ডোবার আগে চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার শাবান মাস ৩০ দিন পূর্ণ করে মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ সূত্রে খালিজ নিউজ জানিয়েছে— দেশটির গ্রান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ও ফতোয়া পরিষদের ইমামদের দীর্ঘ আলোচনা শেষে রোজা শুরুর এ তারিখ ঘোষণা করা হয়।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন। মালয়েশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও একই কথা জানিয়েছে।
এদিকে বাংলাদেশের আকাশে সোমবার রমজানের চাঁদ দেখা হবে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রোজ পালন শুরু হবে। সেক্ষেত্রে সোমবার প্রথম তারাবিহ হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore