Friday 20 November, 2026

For Advertisement

সিলেটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

2 May, 2021 11:10:01

সিলেট জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (২ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে আটোরিকশা চালক হোসেন আহমদ, উপজেলার রুপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার সাত বছরের শিশু সন্তান ফাবিয়া ও চার মাস বয়সের শাহাদত হোসেন এবং আত্মীয় হাবিবুন নেছা।

ওসি জানান, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠা সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলই পাঁচ জনের মৃত্যু হয়।

গুরুতর আহত হয়েছেন মো. জাকারিয়া আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগম। তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore