Friday 23 October, 2026

For Advertisement

পাটুরিয়ায় ৯ ট্রাকসহ ফেরিডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

17 January, 2024 11:35:44

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রজনীগন্ধা নামের একটি ইউটিলিটি ফেরি ডুবির ঘটনা ঘটেছে। পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ডুবে যায়। নয়টি ট্রাকসহ পাটুরিয়া ঘাটে নোঙর করা ছিল ফেরিটি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া ডিজিএম মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে পাটুরিয়া ৫ নং ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। ফেরিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore