Wednesday 28 October, 2026

For Advertisement

বর্ধিত সভায় তৃণমূল নেতাদের যে বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী

22 July, 2023 2:23:18

গণভবনে ৬ আগস্ট অনুষ্ঠেয় বর্ধিত সভাকে কেন্দ্র করে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সাংগঠনিক জমায়েতের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এই সভায় নির্বাচন ও বিএনপির একদফার আন্দোলনকে সামনে রেখে দলীয় নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনের এ সভায় আওয়ামী লীগের সব সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়ররাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন। সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। বর্ধিত সভায় সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore