Friday 4 September, 2026

For Advertisement

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম ইকবাল

7 July, 2023 6:06:57

হুট করে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল খান। এরপর থেকেই শোনা যাচ্ছিল প্রধামন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তিনি। অবশেষে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গেলেন তামিম।

বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেয়া টাইগার ওপেনার তামিম ইকবাল। একটি বিশ্বস্ত এক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ওয়ানডে দলের অধিনায়ক এবং ওপেনার। সংবাদ সম্মেলনের শুরুর দিকে স্বতস্ফুর্ত থাকলেও একপর্যায়ে গলা ধরে আসে তামিম ইকবালের। তিনি কথাই বলতে পারছিলেন না। বারংবার তাকে মুখ নিচু করে চোখ মুছতে যায়।

অবসর নিয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তামিম। দীর্ঘ ক্যারিয়ারে নিজের সব কোচ, সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদের ধন্যবাদ জানান আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির অধিকারী তামিম ইকবাল।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore