Thursday 29 October, 2026

For Advertisement

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগারদের দাপুটে জয়

9 March, 2023 6:39:21

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও ইংল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের দেখায় জয়ের হাসি হেসেছিল ইংলিশরা। তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দেখায় ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের জয় ৬ উইকেটের। টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে এটি প্রথম জয় বাংলাদেশের। ১২ বল বাকি থাকতেই তুলে নেয় জয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ১০ ওভারে অবশ্য অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে ব্যর্থ বাংলাদেশি বোলাররা। অধিনায়ক সাকিবও মিস করেন ক্যাচ। ১০তম ওভারে ফিল সল্টকে ফিরিয়ে স্বস্তি এনে দেন নাসুম আহমেদ।

পরে ডেভিড মালানকে ফেরান সাকিব আল হাসান। দ্রুত দুই উইকেট হারানো ইংলিশদের পরে পথ দেখান জস বাটলার ও বেন ডাকেট। তবে বাটলার ছাড়া বাকিরা কেউ আর ভালো স্কোর করতে পারেননি। বাটলার করেন ৬৭ রান। ডাকেটের ব্যাটে আসে ২০ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানে থামে ইংলিশদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ডেথ ওভারে দারুণ বোলিং করেন হাসান মাহমুদ। ২৬ রানে তিনি নেন ২ উইকেট। এছাড়াও একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। ৩৩ রানের জুটিতে ২১ রানই আসে রনির ব্যাটে। রনির বিদায়ের পর লিটন খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি। ১২ রানে ফেরেন তিনি।

লিটন-রনির বিদায়ের পর জুটি বাধেন বিপিএলে নজর কাড়া তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে ৬৫ রান যোগ করে জয়ের পথ সুগম করে দেয়। হৃদয় ১৭ বলে ২৪ করে ফেরেন। হৃদয় ফিরলেও শান্ত তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। ৩০ বলে ৫১ রান করে ফেরেন তিনি।

দ্রুতই শান্ত-হৃদয়কে হারানোয় আরও একবার হারের শঙ্কা পেয়ে বসে বাংলাদেশকে। তবে এবার দলকে টেনে তোলেন অধিনায়ক সাকিব আল হাসান ও আফিফ হোসেন ধ্রুব। অধিনায়কের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে জয়টা মোটেও কঠিন হয়ে ওঠেনি। সাকিব ২৪ বলে করেন ৩৪ রান আর আফিফের ব্যাটে আসে ১৩ বলে ১৫ রান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore