Wednesday 9 September, 2026

For Advertisement

যুব মহিলা লীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

15 December, 2022 1:07:07

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১২টা ১ মিনিটে সম্মেলনের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করা হয়।

এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান যুব মহিলা লীগের নেতাকর্মীরা। ‘জয় বাংলা’ স্লোগানের মধ্যেই তিনি নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান। পরে ফুল দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

১২টা ৮ মিনিট সম্মেলনের মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলস্থলে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতাকর্মীদের উপস্থিতির সংখ্যা। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।

সম্মেলনকে ঘিরে পুরো উদ্যান ও আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে শোভা পাচ্ছে। শাহবাগ চত্বর থেকে মৎস্য ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট চত্বর যুব মহিলা লীগের নেতাকর্মীদের পদচারণে মুখরিত।

যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের অনুসারীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যাচ্ছে সম্মেলনে।

সর্বশেষ ২০১৭ সালের ১১ মার্চ যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়। এতে নাজমা আক্তারকে সভাপতি এবং অধ্যাপিকা অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়। এর তিনমাস পর ২৫ জুলাই যুব মহিলা লীগের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দলটির গঠনতন্ত্র অনুযায়ী চলতি বছরের মার্চে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore