For Advertisement
রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন
ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি নিউজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।
প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিবাহ করেন। এর কয়েক বছর পর তিনি ইংল্যান্ডের রানি হন। এই দম্পতির চার সন্তান, আটজন নাতি-নাতনী এবং ১০ জন প্রো-পৌত্র রয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ বোধ করায় ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ ‘ডিউক অব এডেনবার্গ’ প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছিল, অসুস্থ হওয়ার পর সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে প্রিন্স ফিলিপকে হাসপাতালে নেওয়া হয়। কয়েকদিন ধরে প্রিন্স ফিলিপ অসুস্থ হন। তবে তার অসুস্থতা করোনাভাইরাস সংক্রান্ত ছিল না বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছিল।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore