Friday 20 November, 2026

For Advertisement

দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ

23 September, 2021 9:45:16

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরের দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হবে।তিন দিনে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। শেষ হবে ২১ নভেম্বর। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ​২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

রুটিন অনুযায়ী, ১৪ নভেম্বর কুরআন মাজিদ ও তাজভিদ ও পদার্থবিজ্ঞান বিষয়ের, ১৮ নভেম্বর হাদিস শরিফ বিষয়ের এবং ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল গ্রুপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল ১০ টা থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়গুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন হবে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী। পরীক্ষা হবে দেড় ঘণ্টা। প্রকাশিত রুটিনের সঙ্গে পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। নির্দেশনাগুলোর মধ্যে আছে- করোনা অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীরে উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে।

উল্লেখ্য, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তবে এ বছর করোনা মহামারির কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ সপ্তাহের শুরুতে সব বোর্ডের চেয়ারম্যান সম্ভাব্য রুটিনসহ পরীক্ষা গ্রহণের প্রস্তাবনা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore