Thursday 2 July, 2026

For Advertisement

বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

21 September, 2021 1:36:12

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মো. এরশাদ উল্লাহ জানান, ওই মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় আসার সময় টঙ্গী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় রিলিফ ট্রেনকে খবর দেয়া হয়। সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করলে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান সেই স্টেশন মাস্টার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore