Monday 8 June, 2026
For Advertisement
ময়মনসিংহে র্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি, আটক ৪
4 September, 2021 12:50:43
ময়মনসিংহে র্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪ এর একটি দল নগরীর খাগডহর এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গোলাগুলির পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি বিদেশি রিভলভার, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore