Wednesday 1 July, 2026

For Advertisement

রূপগঞ্জে ফুড কারখানায় ভয়াবহ আগুন, হতাহত অর্ধশত

8 July, 2021 9:11:38

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে দুই নারীর মৃত্যুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ডেমড়া, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় এ আগুন লাগে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণগোপ এলাকায় অবস্থিত সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুডের সেজান জুস কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। সাততলা ভবনে থাকা কারখাটির নিচ তলার একটি ফ্লোরের কার্টন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই ছড়াতে থাকে আগুন। এক পর্যায়ে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এসময় কালো ধোয়ায় কারখানাটি অন্ধকার হয়ে যায়। আতঙ্কিত হয়ে শ্রমিকরা ছুটাছুটি শুরু করেন। কেউ কেউ ভবনের ছাদে অবস্থান নেন। আবার কেউ কেউ ছাদ থেকে লাফিয়ে পড়তে শুরু করেন। এতে ঘটনাস্থলেই স্বপ্না রানী ও মিনা আক্তার নামের দুই নারী নিহত হন।

নিহত স্বপ্না রানী সিলেট জেলার যতি সরকারের স্ত্রী ও মিনা আক্তার উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শাহাদাত হোসেন। এছাড়া গুরুতর আহতদের স্থানীয় ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিহত স্বপ্না রানীর মেয়ে শ্রমিক বিশাখা রানী বলেন, অনেক শ্রমিক কারখানার ভবনের ভেতরে আটকা রয়েছে। তাদেরকে বের করা না হলে সবাই মারা যাবে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল আল আরিফিন বলেন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন। তবে, আগুন নিয়ন্ত্রণে আসেনি। আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চলছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore