For Advertisement
রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ২৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৯ জন পজিটিভ এবং ১৬ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে (১ থেকে ২৯ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৪৩ জন। এর মধ্যে ১৬৫ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু
রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ১২ জন রাজশাহীর (পজিটিভ ৩, উপসর্গে ৯), চাঁপাইনবাবগঞ্জের ৫ জন (পজিটিভ ৩, উপসর্গে ২), নাটোরের ৫ জন (পজিটিভ ২, উপসর্গে ৩), নওগাঁয় ২ জন (উপসর্গে) ও চুয়াডাঙ্গায় ১ (পজিটিভ) মারা যান।
রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭০ জন। এর মধ্যে রাজশাহীর ৫২, চাঁপাইনবাবগঞ্জের ১০, নাটোরের ৮, নওগাঁর ৪, পাবনার ২ জন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন।
তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪০৫ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৫৯ জন। গতকাল সোমবার ভর্তি ছিলেন ৪৪২ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
রামেক পরিচালক জানান, শনিবার রাজশাহীর দুই ল্যাবে তিন জেলার ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ২০৭ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ৩৬ দশমিক ৯২ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১৬ দশমিক ৭৯ শতাংশ ও নওগাঁয় ৩৮ দশমিক ০৯ শতাংশ।
দেশে করোনায় মৃত্যুর রেকর্ড
করোনা এবং উপসর্গে গত ১ জুন সাত, ২ জুন সাত, ৩ জুন নয়, ৪ জুন ১৬, ৫ জুন আট, ৬ জুন ছয়, ৭ জুন ১১, ৮ জুন আট, ৯ জুন আট, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন চার, ১৩ জুন ১৩, ১৪ জুন ১২, ১৫ জুন ১২, ১৬ জুন ১৩, ১৭ জুন ১০, ১৮ জুন ১২, ১৯ জুন ১০, ২০ জুন ১০, ২১ জুন ১৩, ২২ জুন ১৩ জন, ২৩ জুন ১৬, ২৪ জুন ১৮, ২৫ জুন ১৪, ২৬ জুন ১৭, ২৭ জুন ১০ ও ২৮ জুন ১৪ জন মারা যান।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore