Monday 29 June, 2026

For Advertisement

জন্মদিনে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মিঠুন

16 June, 2021 6:07:01

বিধানসভা ভোটে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত ৬ মে মানিকতলা থানায় তার বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে বাংলা সিটিজেন্স ফোরাম। এ মামলায় বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

১১ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, তদন্তের প্রয়োজনে পুলিশ মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই নির্দেশের পর দু’দিন আগে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের জন্য তলব করে মানিকতলা থানার পুলিশ। বুধবার সকাল ১০ টায় হাজির হতে বলা হয় তাকে।

মামলার এজাহারে বলা হয়, মিঠুনের ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গে সন্ত্রাস শুরু হয়েছে। মৃত্যু হয়েছে অনেকের। এই অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা মামলার শুনানিতে জানতে চেয়েছিল শিয়ালদহ আদালত।

আজ মিঠুন চক্রবর্তীর জন্মদিন। সেদিনই এভাবে জিজ্ঞাসাবাদ কার্যত পুরস্কার বলে কটাক্ষ করেছেন অনেকে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore