For Advertisement
ফের আন্দোলনের ডাক সিজেপির, ৫ সেপ্টেম্বর পদযাত্রা
ভারতজুড়ে ফের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি পূরণ করেনি—এমন অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে দলটি।
সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত এক সাংগঠনিক বৈঠকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ সেপ্টেম্বরের মিছিলটি ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লির পুলিশ সদর দফতরের দিকে যাবে।
মিছিলে নেতৃত্ব দেবেন নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের সদস্যরা। পাশাপাশি গত ২০ জুলাই সংসদ অভিযানে পুলিশের বলপ্রয়োগের শিকার হওয়া শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরাও এতে অংশ নেবেন। সারা দেশ থেকে শিক্ষার্থী ও তরুণ নাগরিকদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।
দলের মুখপাত্র সৌরভ দাস বলেন, নিহত নিট পরীক্ষার্থী এবং পুলিশের নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পরিবারের নেতৃত্বে ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লির পুলিশ সদর দফতর পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল হবে। সরকারের বিরুদ্ধে ছাত্র ও তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে তিনি বলেন, এ কারণেই তাদের আবারও রাজপথে নামতে হচ্ছে।
সিজেপির দাবি, কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক কি না, তা নিয়ে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। দলটির অভিযোগ, এক মাস ধরে প্রতিশ্রুতি বাস্তবায়নের বদলে সরকার কারিগরি ত্রুটির অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার করতেও পুলিশ অস্বীকৃতি জানাচ্ছে।
দলটির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এমন পরিস্থিতি চলতে পারে না। তাদের ধৈর্যকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা হলে তা ভুল হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore