Sunday 23 August, 2026

For Advertisement

ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

23 August, 2026 6:25:08

ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফর করবেন।

রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি এ তথ্য জানিয়েছেন।

ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করেছে।

পাকিস্তানের দুটি সরকারি সূত্রও রয়টার্সকে মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এই আলোচনায় সংঘাতের সাম্প্রতিক ঘটনাবলি, যার মধ্যে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার হুমকিও রয়েছে, সে বিষয়েও আলোচনা করা হবে।

সূত্র জানিয়েছে, মুনির ইসলামাবাদের সমঝোতা স্মারকের অধীনে শান্তি, ট্রাম্পের সতর্কবার্তা, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরব চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং ইরানি নেতাদের সঙ্গে হুতি ইস্যু নিয়ে আলোচনা করবেন। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন ওয়াশিংটন-তেহরান উত্তেজনা তুঙ্গে।

কারণ, ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনার বিরুদ্ধে সামরিক জবাবের হুমকি দিয়েছে। সোমবারই পরিকল্পিত নিষেধাজ্ঞার বিস্তারিত বিবরণ ঘোষণা করা হবে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ হবে এটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক পরিণতির হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে, আর এ প্রচেষ্টার অংশ হিসেবে যারাই দেশটিকে কোনো ধরনের সহায়তা দেবে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত নেয়া হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore