Wednesday 24 June, 2026

For Advertisement

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে যা বললেন পাকিস্তানের প্রেসিডেন্ট

30 December, 2025 11:44:20

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

পাকিস্তানের প্রেসিডেন্টের এক্স অ্যাকাউন্টের এক পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।’

পোস্টে আরও বলা হয়, ‘তিনি (জারদারি) বলেন , তার (খালেদা জিয়া) নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। মহান আল্লাহ যেন তার আত্মাকে শান্তিতে রাখেন।’

এর আগে, বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রীও। শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রতি তার অবদান এবং এর প্রবৃদ্ধি ও উন্নয়ন এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রতি তার অবদান এবং এর প্রবৃদ্ধি ও উন্নয়ন এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore