Friday 9 October, 2026

For Advertisement

মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৫ বেসামরিক লোক নিহত

13 January, 2025 11:52:45

মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজ্যের তানাইং শহরের একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। পরদিন রোববার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ)।

বার্তা সংস্থা এএফপিকে বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র জানান, হামলায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে স্বর্ণখনির শ্রমিক ও স্থানীয় দোকানদার রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, বোমা হামলায় বড় একটি গর্ত তৈরি হয়েছে। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশপাশের এলাকা। খ্রিস্টান অধ্যুষিত কাচিন রাজ্যের বড় অংশই এখন কেআইএর নিয়ন্ত্রণে। বিশ্বের সবচেয়ে বড় রত্নপাথরের খনি রয়েছে সেখানে।

মিয়ানমারে ২০২১ সালে অভ্যুত্থানের পর অন্যান্য রাজ্যের মতো কাচিনেও জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই শুরু হয়।

অন্যদিকে, পৃথক আরেকটি ঘটনার বিষয়ে আরাকান আর্মি জানিয়েছে, শনিবার রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি বাজারে তিনটি হামলায় কমপক্ষে ১৫টি বোমা ফেলেছে জান্তা বাহিনী। এতে বেশ কয়েকজন বেসামরিক হতাহতও হয়েছেন তবে এর নির্দিষ্ট সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore