For Advertisement
সবার আগে নতুন বছর বরণ করল কিরিবিতি ও নিউজিল্যান্ড
বিদায় নিতে চলছে ২০২৪। প্রতিবছরই নতুন বছরকে স্বাগত জানায় বিশ্ববাসী। আর পৃথিবীর প্রথম দেশ হিসেবে সবার আগে ২০২৫-কে বরণ করে নিয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরের ছোট্ট দেশ কিরিবিতি। এর কিছু সময় পরই নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। আতশবাজি, পটকা, লেজার শোয়ের মতো নানান বর্ণিল আয়োজনে এসব দেশে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে।
নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যম হেরাল্ডের খবরে বলা হয়েছে, নতুন বছরকে বরণের সবচেয়ে জমকালো আয়োজন হয়ে থাকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। নতুন বছরের প্রথম প্রহর শুরুর আগেই অকল্যান্ডের স্কাইসিটির স্কাই টাওয়ারে বড় মনিটরে শুরু হয় কাউন্টডাউন। স্থানীয় সময় রাত ঠিক ১২টার বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি আর জমকালো লেজার শো শুরু হলে সবাই উল্লাসে মেতে ওঠে নতুন বছরের গানে।
এদিকে নতুন বছর বরণ করতে অন্য দেশগুলোতেও আইকনিক স্থানগুলোতে জড়ো হতে শুরু করেছে মানুষ। অস্ট্রেলিয়ার সিডনি-মেলবোর্নের, ইংল্যান্ডের লন্ডন, জার্মানির বার্লিনের মতো শহরগুলোতেও রয়েছে বর্ষবরণের নানা আয়োজন। কনসার্টও আয়োজন করা হয়েছে অনেক শহরে।
প্রসঙ্গত, ভৌগলিক অবস্থানের পার্থক্যের কারণে আন্তর্জাতিক তারিখ রেখা অনুযায়ী একেক দেশে নববর্ষ শুরু হবে একেক সময়ে। গ্রিনিচ মান সময় থেকে বাংলাদেশ সময়ের হিসাবে নিউজিল্যান্ডে বর্ষবরণ শুরু হয় ৩১ ডিসেম্বর বিকেল ৫টায়। অস্ট্রেলিয়া নতুন বছরে প্রবেশ করে সন্ধ্যা ৭টায়। এছাড়া জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়ায় নতুন বছর শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore