Saturday 17 October, 2026

For Advertisement

দিদিকে অভিনন্দন মোদির

2 May, 2021 10:02:00

পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে কার্যত জয়ী হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার থেকে বিধানসভার ভোটের ফলাফল আসতে থাকে। এতে তৃণমূল কংগ্রেস ২১৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৪টি আসন। এমন অবস্থায় মমতাকে টুইট বার্তায় অভিনন্দন জানান মোদি।

টুইটে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে জয়ী হওয়ায় আপনাকে অভিনন্দন মমতা দিদি।কোভিড মোকাবেলায় পশ্চিমবঙ্গের সরকারকে সবরকমের সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার।

এদিকে মমতার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকেই বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

কলকাতার আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, দীর্ঘ টানাপড়েনের পরে নির্বাচন কমিশন ঘোষণা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা করে। সেখানে পুনর্গণনা হবে না বলেই জানিয়ে দিয়েছে কমিশন।

খবরে বলা হয়, নন্দীগ্রামে ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore