Wednesday 28 October, 2026

For Advertisement

মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে গুরুত্বারোপ জাতিসংঘের

31 October, 2023 11:08:15

বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সাম্প্রতিক সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। সোমবার ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

তিনি বলেন, অ্যান্তোনিও গুতেরেস সব পক্ষকে সহিংসতা অথবা অতিরিক্ত শক্তি প্রয়োগ অথবা খেয়ালখুশি মতো আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর গুরুত্বের কথা জোর দিয়ে তুলে ধরেছেন।

স্টিফেন ডুজাররিকের কাছে বাংলাদেশি এক সাংবাদিক জানতে চান, প্রধান বিরোধী দল বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশ এবং ক্ষমতাসীন দল যে সহিংসতা চালিয়েছে তা নিয়ে আপনার বিবৃতির জন্য ধন্যবাদ। ওই ঘটনার পর পুলিশ গ্রেফতার শুরু করেছে। বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণ করছেন কেউ কেউ। গ্রেফতার করা হচ্ছে সব পদে থাকা নেতাকর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের। এ অবস্থায় কিভাবে আপনি মনে করেন যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে?

এর জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, সহিংসতায় সুস্পষ্টভাবে আমরা উদ্বিগ্ন।

আমরা মনে করি শান্ত থাকা গুরুত্বপূর্ণ। নির্বাচন ঘনিয়ে আসায় সব মানুষের মত প্রকাশের প্রতি শ্রদ্ধা দেখানো গুরুত্বপূর্ণ। আমি মনে করি না, নির্বাচন নিয়ে কেউ পূর্বাভাস দিতে পারে, বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore