Wednesday 28 October, 2026

For Advertisement

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন বাইডেন

13 September, 2023 12:15:20

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। তিনি সেখানে ভাষণ দেবেন এবং বিশ্ব নেতৃবৃন্দের সাথে আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি নিয়েও আলোচনা করবেন। হোয়াইট হাউস থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।

প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, বাইডেন জাতিসংঘ অধিবেশনে ১৯ সেপ্টেম্বর ভাষণ দেবেন।

তিনি আরো বলেন, বাইডেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবেলা, বৈশ্বিক সমৃদ্ধির অগ্রগতি এবং মানবাধিকার রক্ষায় সহযোগিতার বিষয়ে আলোচনা করতে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাত করবেন। তবে বিশ্বের কোন কোন নেতার সঙ্গে বাইডেন সাক্ষাত করবেন সে সম্পর্কে হোয়াইট হাউস থেকে কিছু বলা হয়নি।

ধারনা করা হচ্ছে, গতবারের মতো এবারেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রুশ ইউক্রেন যুদ্ধই প্রাধান্য পাবে। গতবছর ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার দখলের নিন্দা জানিয়ে সর্বসম্মত ভোট গ্রহণ করে জাতিসংঘ। সূত্র: বাসস

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore