Thursday 29 October, 2026

For Advertisement

রাহুল গান্ধীই কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী

28 August, 2023 11:02:34

ভারতের আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীই হবেন কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী। শনিবার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

একই সঙ্গে তিনি আরও বলেন, ২৬টি বিরোধীদলের জোটের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিষয়ে তিনি বলেন, প্রতিটি নির্বাচনে স্থানীয় ফ্যাক্টর বড় হয়ে দাঁড়ায়। দেশের বর্তমান পরিস্থিতির কারণে সব দল আজ একত্রিত হয়েছে।

চন্দ্রযান ৩ এর সাফল্যের প্রশ্নে বলেন, ‘পণ্ডিত জওয়াহের লাল নেহরু ইসরো প্রতিষ্ঠা করেছিলেন। আজ যদি ইসরো না থাকত, তাহলে চন্দ্রযান কীভাবে এই সাফল্যের মুখ দেখত? তিনি বলেন, পণ্ডিত নেহরু সেই ভিত্তি স্থাপন করেছিলেন যেখান থেকে আজ দেশ এগিয়ে যাচ্ছে। টিওআই।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore