Thursday 29 October, 2026
For Advertisement
দেশের জন্য হাজার বছর জেলে থাকতে রাজি: ইমরান খান
19 August, 2023 12:24:30
দেশের জন্য হাজার বছর জেলে থাকতে রাজি বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার দেশটির আত্তক জেলখানায় গিয়েছিলেন ইমরানের আইনজীবী। সেখানে তার সঙ্গে দেখা করে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ইমরানের আইনজীবী জানান, পিটিআই চেয়ারম্যান ভালো আছেন। দেশের জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তার দাঁড়ি বড় হয়ে যাওয়ায় তাকে রেজার ও একটি আয়না দেওয়া হয়েছে।
২০২২ সালের এপ্রিলে, অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করা হয় ইমরান খানকে। এর পর তোশাখানা মামলায় গ্রেফতার করা হয় তাকে। এ মামলায় এক লাখ রুপি জরিমানা ও আগামী ৫ বছর রাজনৈতিক কর্মকাণ্ডেও নিষিদ্ধ করা হয়েছে তাকে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore