Monday 28 September, 2026

For Advertisement

ইমরানকে যে ‘পরামর্শ’ দিলেন দলত্যাগী ফাওয়াদ চৌধুরী

2 August, 2023 5:50:39

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই চেয়ারম্যান ইমরান খানের উচিত ইস্টাব্লিসমেন্ট (সেনাবাহিনী) এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফের সঙ্গে তার তিক্ততার অবসান ঘটনো।

দ্য নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। কিছু দিন আগেও পিটিআইয়ের শীর্ষ নেতাদের একজন ছিলেন ফাওয়াদ। সম্প্রতি দলটি থেকে পদত্যাগ করেন তিনি।

খবরে বলা হয়েছে, ইসলামাবাদে পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশ্ন করে বলেন, এ রকম তিক্ততার মধ্যে আমরা কীভাবে অগ্রসর হব? এই মুহূর্তে পরিস্থিতি ‘স্বাভাবিক’ নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফাওয়াদ চৌধুরী বলেন, নির্বাচনের চেয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক করা বেশি জরুরি।

তিনি বলেন, পিটিআই চেয়ারম্যান এবং ইস্টাব্লিসমেন্টের মধ্যে দূরত্ব ও তিক্ততার অবসান ঘটানো উচিত। পিটিআই প্রধান এবং নওয়াজ শরিফের মধ্যে তিক্ততাও কমানো দরকার। নির্বাচন অনুষ্ঠানের জন্য শান্তি খুবই গুরুত্বপূর্ণ।

তিনি সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলেও এই পরিবেশে ফলাফল নিয়ে সমস্যার কীভাবে সমাধান হবে?

দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, সাবেক মন্ত্রী আরও প্রস্তাব করেছেন যে, চলমান পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে একটি ‘গণতন্ত্রের সনদ’ স্বাক্ষর করা দরকার।

তিনি আরও বলেন, পাকিস্তানে গণতন্ত্র ও নির্বাচনের কোনো পরিবেশ নেই। পাকিস্তানের পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা যায় তা নির্ধারণ করতে হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore