Monday 28 September, 2026

For Advertisement

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ৪০

31 July, 2023 11:06:33

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে ভয়াবহ বোমা হামলায় ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইশরও বেশি মানুষ। রবিবার (৩০ জুলাই) বিকেলে খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ ঘটনা ঘটে।

বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান হতাহতের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান এ হামলায় প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার এবং তিমারগেরার হাসপাতালে নেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যম জিও নিউজের কাছে দলটির জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ জানিয়েছেন, এ সম্মেলনে তারও উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।

হাজিফ হামদুল্লাহ আরও জানিয়েছেন, এর আগেও তাদের দলের কর্মীদের ওপর হামলা হয়েছে। এ ব্যাপারে সংসদে কথা তোলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। পাক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: ডন

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore