Monday 28 September, 2026
For Advertisement
কানাডার রকি পর্বতমালায় বিমান বিধ্বস্ত, নিহত ৬
30 July, 2023 6:07:23
কানাডার ক্যালগেরির পশ্চিমে রকি পর্বতমালায় একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে।
শনিবার সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।
পুলিশ জানিয়েছে, বিমানটিতে পাঁচজন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। বিমানটি শুক্রবার রাত ৮:৪৫ মিনিটের দিকে ব্রিটিশ কলম্বিয়ার সালমন আর্মের উদ্দেশ্যে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর ছেড়ে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে নিখোঁজ হয়ে যায়।
সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, শনিবার সকাল ৭:৩০ টার দিকে ক্যালগেরি থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে একটি পাহাড়ী এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ছয় আরোহীর সকলের লাশই সফলভাবে উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং দুর্ঘটনার কারণও জানা যায়নি। সূত্র: বাসস
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore