Thursday 29 October, 2026

For Advertisement

আফ্রিকান নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন পুতিন

27 July, 2023 6:11:33

সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে আজ এক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ আফ্রিকার ১৭ দেশের নেতারা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। বৃহস্পতি ও শুক্রবার এই দুদিন শীর্ষ সম্মেলন চলবে।

পুতিন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার সঙ্গে আমাদের সহযোগিতা একটি নতুন মাত্রায় পৌঁছেছে। আমরা একে আরও জোরদার করতে আগ্রহী। শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া অন্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ কথা বলেন তিনি।

ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি থেকে মস্কোর বেরিয়ে যাওয়ার পর এবার দ্বিতীয়বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ২০১৯ সালে রাশিয়ার সোচিতে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা রাশিয়াকে আফ্রিকার কয়েকটি দেশ সমর্থন জুগিয়ে যাচ্ছে। কিন্তু শস্যচুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার কারণে আফ্রিকান দেশগুলোকে এর পরিণাম ভোগ করতে হবে।

এদিকে শীর্ষ সম্মেলনে যোগ দিতে আফ্রিকান রাষ্ট্রগুলোকে পশ্চিমা দেশগুলো বাধা দিচ্ছে বলে ক্রেমলিন অভিযোগ করেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore