Sunday 11 October, 2026

For Advertisement

ইউক্রেনে যুদ্ধরত সিনিয়র জেনারেলকে বরখাস্ত করল রাশিয়া

13 July, 2023 11:35:18

ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন সিনিয়র রুশ জেনারেলকে হঠাৎ বরখাস্ত করেছে রাশিয়া। তিনি যুদ্ধে রাশিয়ান সেনাদের পর্যাপ্ত সমর্থন না দেওয়ার অভিযোগ এনেছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। এর পর তাকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান। খবর-সিএনএন

বুধবার মধ্যরাতে টেলিগ্রামে প্রকাশিত একটি ভয়েস নোটে বরখাস্ত হওয়া ইভান পপভ নিজেই নিশ্চিত করেছেন।

বরখাস্ত জেনারেলের নাম ইভান পপভ। তিনি ইউক্রেনে রুশ অভিযানে সবচেয়ে সিনিয়র অফিসারদের একজন।

ইভান পপভের দাবি, পালটা আক্রমণে পর্যাপ্ত সেনার অভাব, আর্টিলারি রিকনেসান্স স্টেশনের অনুপস্থিতি, শত্রু আর্টিলারি থেকে আমাদের সেনাদের মৃত্যু ও আহত সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন।

৫৮তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর এই কমান্ডার ইউক্রেনের দক্ষিণে জাপোরিঝিয়া অঞ্চলে ভারী যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধে প্রকাশ্য বিরোধে এমন একজন সিনিয়র রাশিয়ান অফিসারকে বরখাস্ত করার ঘটনা নজিরবিহীন।

সূত্র: সিএনএন ও বিবিসি

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore