For Advertisement
টেক্সাসে বাড়িতে গোলাগুলিতে শিশুসহ নিহত ৫
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাড়িতে গোলাগুলিতে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে টেক্সাসের ক্লিভল্যান্ডে এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। খবর এবিসি নিউজ।
স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ক্লিভল্যান্ড থেকে সান হাকিন্ত কাউন্টি শেরিফের কার্যালয়ে ফোন করে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ কয়েকটি লাশ দেখতে পায়।
সন্দেহভাজন হামলাকারী মেক্সিকোর নাগরিক। তিনি নেশাগ্রস্ত, অস্ত্রধারী এবং পালিয়ে বেড়াচ্ছেন বলে কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে।
পুলিশ নিহতদের নামপরিচয় জানায়নি। হামলাকারীর সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল সে বিষয়েও কিছু জানায়নি। তবে নিহত সবাই হন্ডুরাস থেকে এসেছেন জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি বাড়িতেই গোলাগুলি হয়েছে, যেখানে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা গেছেন।
নিহতদের মধ্যে রয়েছে আট বছরের একটি শিশু। নিহত দুই নারী সঙ্গে তাদের দুইজন সন্তান জীবিত পাওয়া গেছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore