Tuesday 29 September, 2026

For Advertisement

ইমরান খানকে গ্রেফতারে বাড়ি ঘেরাও, উত্তপ্ত পাকিস্তান

15 March, 2023 10:45:42

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে তার বাড়ির সামনে অবস্থান করছে দেশটির পুলিশ বাহিনী। ইতোমধ্যে তার বাড়ি ঘেরাও করেছে পুলিশ। তবে সমর্থকদের বাধার মুখে এখনো বাড়িটিতে ঢুকতে পারেনি তারা। বাড়িতে ঢোকার চেষ্টা করলে পিটিআই কর্মীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষও হয়েছে। এসময় জলকামান ব্যবহার করলেও ইমরান খানের বাড়ি থেকে সর্বোচ্চ ৯০ মিটার দূরত্বে পৌঁছাতে পেরেছে পুলিশ।

এ অবস্থায় ইমরান খান তার দলের সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান। এমন ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার (১৪ মার্চ) এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, তারা ভাবছে আমি গ্রেফতার হলে জাতি ঘুমিয়ে পড়বে। আপনাদেরই তাদের ভুল প্রমাণ করতে হবে।

জানা গেছে, তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে ইমরান খানকে গ্রেফতার করতে গেছে পুলিশ। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই গ্রেফতারি পরোয়ানা বাতিল হয়নি।

জিও নিউজ জানিয়েছে, ইমরান খানকে গ্রেফতারের জন্য ইসলামাবাদ পুলিশের একটি দল সোমবার থেকেই লাহোরে রয়েছে। তবে পিটিআই চেয়ারম্যানের গ্রেফতার ঠেকাতে তার বাড়ি ঘিরে রেখেছে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। এ অবস্থায় জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। তারা বর্তমানে ইমরান খানের বাড়ি থেকে ৯০ মিটার দূরে রয়েছে। সূত্র – জিও নিউজ

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore