Sunday 11 October, 2026

For Advertisement

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

10 March, 2023 5:30:14

আবারও চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। শুক্রবার (১০ মার্চ) চীনা আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়েছেন।

শি জিনপিং ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯৫২ ভোট পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার অনুমতি দিলো দলটি। খবর সিএনএনের।

এর আগে ২০১৮ সালেও সর্বসম্মতিক্রমে জিতেছিলেন তিনি। একই বছর দেশটির সরকার কিছু সাংবিধানিক বিধান বাতিল করে যা তাকে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে বাধা প্রদান করতে পারে।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং শির পক্ষে হাততালি দেন। শনিবারই দেশটির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

বার্ষিক আইনসভার এ বৈঠকে শিকে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত করা হয়। এটি এমন একটি পদ যা তাকে সক্রিয় কর্মীদের পরিপ্রেক্ষিতে বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনীর প্রধান করে তোলে।

এর আগে গতবছর ২২ অক্টোবর চীনির কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলনে শি জিনকে দলের মূল নেতা হিসেবে আবারও অনুমোদন দেওয়া হয়। আর এর মাধ্যমেই নজীরহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore