Monday 29 June, 2026

For Advertisement

‘কড়া প্রতিশোধ’, ইরাক-সিরিয়ায় ৮৯ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিলো তুরস্ক

21 November, 2022 11:05:25

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে, উত্তরাঞ্চলীয় ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে কুর্দি জঙ্গিদের ৮৯ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসবের মধ্যে কুর্দিদের আশ্রয়স্থল ও গোলাবারুদের ভাণ্ডারও আছে। খবর রয়টার্সের।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইরাকের কানদিল, আসোস ও হাকুর্ক এবং সিরিয়ার কোবানি, তাল রিফাত এবং দেরিক অঞ্চলে হামলা চালানো হয়েছে।

মূল্যস্ফীতি-অস্থিরতা নিরসনের আশায় নেপালে চলছে জাতীয় নির্বাচনমূল্যস্ফীতি-অস্থিরতা নিরসনের আশায় নেপালে চলছে জাতীয় নির্বাচন

গত ১৩ নভেম্বর ইস্তাম্বুলে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত হন, আহত হয়েছেন ৮০ জনেরও বেশি আহত। এই হামলার জন্য নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও সহযোগী সিরিয়ান কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করে তুরস্ক।

এর জেরে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (২০ নভেম্বর) টুইটারে এক বিবৃতিতে অভিযান শুরুর ঘোষণা দেয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার ভোরে একটি সামরিক বিমান উড্ডয়নের ছবিসহ টুইটারে পোস্ট করে লিখে, ‘হিসেব করার সময় এসেছে, যারা বিশ্বাসঘাতক হামলা করেছে তাদের জবাবদিহি করা হবে।

দূরপাল্লার হামলায় ৬০ রুশ সেনা নিহত: ইউক্রেনদূরপাল্লার হামলায় ৬০ রুশ সেনা নিহত: ইউক্রেন
ভিডিওসহ আরেক পোস্টে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসীদের শেষ করতে নির্ভুল হামলা চালানো হয়েছে। ‘পেন্স কিলিক’ বিমান অভিযানটি ইরাক ও সিরিয়ার উত্তরের অঞ্চলগুলোতে পরিচালিত হয়েছিল। এই স্থানগুলো সন্ত্রাসীরা তুরস্কে আক্রমণের জন্য ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore