Wednesday 30 September, 2026

For Advertisement

পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করলে রুশ সেনাদের নিশ্চিহ্ন করা হবে: ইইউ পররাষ্ট্রনীতি প্রধান

14 October, 2022 12:25:43

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়ান সৈন্যদের ‘নিশ্চিহ্ন’ করে দেয়া হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ব্রাসেলসে এক বক্তব্যে জোসেপ বোরেল বলেন, পুতিন বলেছেন তিনি ধাপ্পাবাজি করছেন না। ঠিক আছে তিনি ধাপ্পাবাজি করছেন না এবং এটা স্পষ্ট মানুষ ইউক্রেনকে সমর্থন করছে এবং ইউরোপীয় ইউনিয়ন ও এর দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোও ধাপ্পাবাজি করছে না।

তিনি আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যে কোন পারমাণবিক হামলা উত্তর তৈরি করবে। তবে সেটা পারমাণবিক হামলা নয়। রাশিয়ার সামরিক শক্তিকে এমনভাবে ‘ধ্বংস’ করা হবে-যা অধিকতর ক্ষমতাশালী উত্তর হবে।

বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে পুতিনের হাতে। তার ‘সব শক্তি’ব্যবহারের হুমকি থেকে পারমাণবিক হামলার বিষয়টি আলাদা করা যায় না বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার বিষয়ও তুলেছেন পুতিন। বলেছেন, বিশ্বে মার্কিনরাই প্রথম পারমাণবিক হামলার নজির গড়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore