Tuesday 29 September, 2026

For Advertisement

পূজামণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচজনের মৃত্যু

3 October, 2022 11:16:39

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ভদোহিতে এক দুর্গাপূজা মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৬০ জনের ও বেশি। স্থানীয় সময় গতকাল রোববার (২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, ভদোহি-আওরি রোডে অবস্থিত একতা ক্লাবের আয়োজিত পূজা মণ্ডপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার সময় যখন আরতি হচ্ছিল, তখন এই ঘটনা ঘটে। এছাড়া ভদোহির জেলা প্রশাসক গৌরাঙ্গ রাঠি বলেন, আওরাই থানার অন্তর্গত একটি দুর্গাপুজো মণ্ডপে আগুন লেগে মোট ৪২ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এছাড়া দমকল বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। আগুন লাগার পর মুহূর্তে মণ্ডপের কাপড়ে লেগে তা ছড়িয়ে পড়ে। পরে মণ্ডপের বাঁশে সেই আগুন লেগে যায়। সূত্রঃ এনডিটিভি

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore