Monday 28 September, 2026

For Advertisement

পাকিস্তানে বন্যায় নিহত ৯৩৭, জরুরি অবস্থা ঘোষণা

26 August, 2022 10:17:06

পাকিস্তানে বন্যার কারণে নিহতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জাতীয় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার সরকারিভাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। দেশটির সংবাদমাধ্যম ডন এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানায়।

পাকিস্তানে ভয়ানক বন্যার কারণে এখনও পর্যন্ত বন্যায় ৯৩৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৪৩ জন শিশুও রয়েছে। এছাড়া তিন কোটি মানুষ আশ্রয় ছাড়া থাকতে বাধ্য হয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, গত ১৪ জুন থেকে সিন্ধু প্রদেশে আজ (শুক্রবার) পর্যন্ত সবচেয়ে বেশি ৩০৬ জন মানুষ বন্যার কারণে মারা গিয়েছেন। বেলুচিস্তানে ২৩৪ জন, খাইবারে ১৮৫ জন ও পাঞ্জাব প্রদেশে ১৬৫ জন নিহত হয়েছেন। আর জম্মু ও কাশ্মীরে ৩৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ইসলামাবাদে এক জন নিহত হয়েছেন।

বন্যার কারণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য ৭২ বিলিয়ন রুপি প্রয়োজন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দাতাদেশগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সরকার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore