Monday 28 September, 2026

For Advertisement

তাইওয়ানের সঙ্গে সাময়িক ফ্লাইট বাতিল করেছে দক্ষিণ কোরিয়া

4 August, 2022 6:16:11

দক্ষিণ কোরিয়ার অন্তর্ভুক্ত কোরিয়ান এয়ার লাইনস এবং এশিয়ানা এয়ারলাইন্স তাইওয়ানে চীনের সামরিক মহড়ার কারণে সাময়িক ফ্লাইট বাতিল করছে। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কোরিয়ান এয়ার শুক্রবার ও শনিবারের ইনচিওন এবং তাইওয়ানের মধ্যে ফ্লাইট বাতিল করেছে। অপরদিকে এশিয়ানা এয়ারলাইন্স শুক্রবার তাইওয়ানের সরাসরি ফ্লাইট বাতিল করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ফ্লাইটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তবে এ ব্যাপারে কোরিয়ান এয়ার এবং এশিয়ানার মুখপাত্রদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

বেইজিং তার সার্বভৌম অঞ্চল হিসাবে স্ব-শাসিত দ্বীপে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরদিন বৃহস্পতিবার তাইওয়ানের ছয়টি অঞ্চলে চীন অভূতপূর্ব লাইভ-ফায়ার সামরিক মহড়া শুরু করেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore