For Advertisement
ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ২০
ভারতের উত্তর প্রদেশের পূর্বাচল এক্সপ্রেসওয়েতে দুটি বাসের সংঘর্ষে আটজন মারা গেছে এবং প্রায় ২০ জন আহত হয়েছে। সোমবার (২৫ জুলাই) লখনউ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বারাবাঙ্কি জেলায় এ সংঘর্ষটির ঘটনা ঘটে। এতে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং তাদের চিকিৎসার জন্য লখনউয়ের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। দুটি বাসই বিহার থেকে দিল্লি যাচ্ছিল। খবর এনডিটিভি।
একজন কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, লোনি কাটরা থানা এলাকার নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুটি বাসই বিহারের সীতামারহি এবং সুপল থেকে দিল্লি যাচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে।
কর্মকর্তারা আরও জানান, আহতদের সিএইচসি হায়দারগড় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য লখনউয়ের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore