Sunday 11 October, 2026

For Advertisement

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

24 June, 2022 6:07:12

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন।গতকাল বুধবার (২২ জুন) স্থানীয় সময় স্থানীয় সময় বিকাল ৫ টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

আন্তরজার্তিক গণমাধ্যম জানিয়েছে,বেল ইউএইচ-১বি নামের হেলিকপ্টারটি লোগান কাউন্টি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর হেলিকপ্টারের আরোহী সবাই মারা গিয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি পর্যটন ফ্লাইটের জন্য ব্যবহৃত হতো।

কাউন্টি অফিস অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের সহকারী পরিচালক সোনিয়া পোর্টার বলেন, ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লোগান কাউন্টির বিমানবন্দরভিত্তিক এই হেলিকপ্টারটি স্টেট রুট ১৭ হাইওয়েতে বিধ্বস্ত হয় এবং উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটিতে আগুন ধরে যায়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore