Sunday 28 June, 2026

For Advertisement

ওপার বাংলায় তৃণমুল-বেজিপি ব্যাপক সংঘর্ষ, নিহত ৪

10 April, 2021 12:47:56

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ ধাপে ভোটে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গিয়েছে। কোচবিহারে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছে। নিহত ৪ জনই তৃণমূল কংগ্রেস কর্মী বলে বলে দাবি। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। মাদ্রাসা বুথে গুলি চালানোর অভিযোগ।

এদিকে, শীতলকুচিতে প্রচারে গিয়ে বড়সড় হামলার মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপবাবুর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার সময় তিনি সহ বিজেপি কর্মীদের উপরে হামলা চালিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা৷ দিলীপবাবুর অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা, আধলা ইট ছোড়া হয়৷ ইটের আঘাতে বিজেপি রাজ্য সভাপতির গাড়ির কাঁচও ভাঙে৷ তাঁর হাতে আঘাত লেগেছে বলে দাবি করেন দিলীপ ঘোষ৷

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore