Monday 12 October, 2026

For Advertisement

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা বাতিলের হুমকি জেলেনস্কির

25 April, 2022 8:21:22

মারিউপোল শহরের আযভস্টাল নামের যে বিশাল ইস্পাত কারখানাটি ইউক্রেনীয় সৈন্যদের প্রতিরোধের শেষ কেন্দ্র-সেখানে রাশিয়ানরা কোন সৈন্যকে হত্যা করলে শান্তি আলোচনা বাতিল করে দেয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেছেন খেরসন শহরে স্বাধীনতার জন্য কোন গণভোটের আয়োজন করা হলেও তিনি একই পদক্ষেপ গ্রহণ করবেন অর্থাৎ শান্তি আলোচনা থেকে সরে যাবেন। কিয়েভ মেট্রোতে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান যে শান্তি আলোচনার স্বার্থে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করতে আগ্রহী।

এছাড়া ওডেসায় আবাসিক ভবনে রাশিয়ার হামলার বিষয়েও কথা বলেন তিনি। ওই হামলায় তিন মাসের একটি শিশুসহ আট জন নিহত হয়েছে বলে জানা গেছে।সূত্র:বিবিসি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore