Friday 2 October, 2026

For Advertisement

বুচায় ৩২০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে রাশিয়া: মেয়র

6 April, 2022 10:26:10

ইউক্রেনের বুচা শহরের মেয়র আনাতোলি ফেডোরুক বলেছেন, বুচা শহরটি নিজেদের দখলে থাকার সময় প্রায় ৩২০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে রাশিয়ান সেনারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ওয়ার্ড টুনাইট প্রোগ্রামে কথা বলার সময় এই তথ্য জানান ফেডোরুক। এ সময় তিনি দাবি করেন, তিনি নিজে মস্কোর সেনা কর্তৃক বেশ কয়েকজনের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছেন। বুধবার বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করেছে।

ফেডোরুক বলেন, “আমি নিজে বেশ কয়েকটি ঘটনার সাক্ষী। তিনটি গাড়িতে করে বেসামরিক নাগরিকরা কিয়েভের দিকে সরে যাচ্ছিলেন তখন রুশ সেনারা নির্মমভাবে গাড়িগুলোতে গুলি চালায়। সেখানে একজন গর্ভবতী নারী ছিলেন যার স্বামী চিৎকার করে তার স্ত্রীকে গুলি না করতে মানা করেছিলেন। কিন্তু রুশ সেনারা নির্মমভাবে ওই নারীকেও গুলি করে।”

এ ছাড়া মেয়র অভিযোগ করেন, বুচা শহরটি নিজেদের দখলে থাকার সময় রাশিয়ান সেনারা স্থানীয় রাজনীতিবিদদেরও হত্যা করেছে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুচায় কোনো ধরনের হত্যাকাণ্ডের বিষয়টি অস্বীকার করে আসছেন। বিশেষ করে রুশ সেনা কর্তৃক বুচায় যুদ্ধাপরাধ সংগঠিত হওয়ার যে অভিযোগ ইউক্রেন করে আসছে, ল্যাভরভ বরাবরই তা অস্বীকার করে আছেন। তাই মেয়র ফেডোরুক রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বুচায় গিয়ে নিহত ব্যক্তিদের মরদেহগুলো এবং তাদের পরিবার, মা, স্বামী ও এতিম হওয়া সন্তানদের নিজ চোখে দেখতে আহ্বান জানান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore