For Advertisement
৪০ মাইল দীর্ঘ রুশ সেনা বহরের যে দৃশ্য দেখা গেল স্যাটেলাইটে
রাশিয়ার দীর্ঘ সামরিক বহরটি এই মুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে রয়েছে। ইউক্রেনে আগামী দিনগুলোতে তাপমাত্রা ভয়ঙ্কর কমে যেতে পারে। সামরিক বহরের গতি সাধারণত ধীর হয়। আর ঠিক সেই কারণেই উদ্বেগ তৈরি হয়েছে রাশিয়ার।
বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানীর চারপাশে অস্থায়ীভাবে মেঘ পরিষ্কার হওয়ায় রুশ বহরের নতুন চিত্রগুলো দেখা যায় স্যাটেলাইটে। খবর সিএনএনের।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্রগুলো দেখায়- বহরের কিছু উপাদান ইউক্রেনের লুবিয়াঙ্কার কাছে বন এবং গাছপালাপূর্ণ এলাকায় অবস্থান নিয়েছে। আন্তোনোভ এয়ারবেস থেকে প্রায় তিন মাইল উত্তর-পশ্চিমে লুবিয়াঙ্কার কাছে টোয়েড আর্টিলারি এবং অন্যান্য যানবাহনগুলোকে গাছপালা দিয়ে ঢাকা ভেতরে অবস্থান নিতে দেখা যায়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বেরেস্ত্যাঙ্কায় এয়ারবেস থেকে ১০ মাইল পশ্চিমে অনেকগুলো জ্বালানি ট্রাক দেখা গেছে। মনে হচ্ছে একাধিক রকেট লঞ্চার গাছের কাছে একটি মাঠে অবস্থান করছে। কিয়েভের দক্ষিণ পূর্বে ৪০ মাইলের কনভয়ের শেষের দিকে রাস্তার ওপর এখনও বেশ কয়েকটি ট্রাক এবং সরঞ্জাম দেখা যায়।
রাশিয়ার প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্লেন গ্রান্ট বলেন, ঠাণ্ডায় যদি ইঞ্জিন না চলে, তাহলে সামরিক বহরে থাকা ট্যাঙ্কগুলো রুশ বাহিনীর জন্য বড় বড় রেফ্রিজারেটরে পরিণত হবে। ঠাণ্ডায় জমে মৃত্যু এড়াতে রুশ সেনারা ট্যাঙ্ক থেকে বেরিয়ে পড়তে পারেন। শুরু করতে পারেন হাঁটতে।
রুশ সামরিক বহরটি বর্তমানে কিয়েভ শহরের কেন্দ্রস্থল থেকে ১৯ মাইল দূরে রয়েছে। বিশাল ওই সেনাবহরে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে।
উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore